1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই - ZTV Online
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশে হাম ও হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।

শুক্রবার (২২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন মারা যাওয়া ১১ জনের মধ্যে দুজন নিশ্চিত হামে মারা গেছে। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৫ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪১৪।

আরো খবর