1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
হারামাইনে আজ জুমার নামাজের ইমামতি করছেন যারা - ZTV Online
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

হারামাইনে আজ জুমার নামাজের ইমামতি করছেন যারা

জেডটিভি অনলাইন
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আজ সৌদি আরবে ১২ জুন ২০২৬ খৃষ্টাব্দ মোতাবেক ১৬ জিলহজ ১৪৪৭ হিজরি। ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চতুর্থ জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করেছেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়িয়েছেন আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী।

তার বাবার নাম জামিল, দাদার নাম হাসান। ১৯৬৫ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।শায়খ ফয়সাল গাজ্জাবী মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৯৬ এবং ২০০২ সালে।তিনি ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে মসজিদে হারামের খতিব নিযুক্ত হন।তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট।

মসজিদে নববি

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ হুসাইন ইবনে আব্দুল আজিজ আলে শায়খ।

হিজরি ১৪১১ সালে তিনি সৌদি আরবের নাজরান শহরের হাইকোর্টের বিচারক নিযুক্ত হন। পরের বছর তাকে রাজধানী রিয়াদের হাইকোর্টে স্থানান্তর করা হয়। সেখানে ছয় বছর দায়িত্ব পালনের পর তিনি মদিনা শহরের গ্র্যান্ড কোর্টের বিচারকের দায়িত্ব পান। একইসাথে তিনি নববির ইমাম নিযুক্ত হন।

আরো খবর