1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু - ZTV Online
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের শ্বশুর আক্কাস আলী জানান,পরিবার নিয়ে দীর্ঘ দিনযাবৎ আড়াইহাজার উপজেলার ছোট বিনাইরচর এলাকার শফির বাড়িতে ভাড়া থকেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার নাতনী সুরভি (১৬) বাড়ির ছাদে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় মেয়েকে বাচাতে মা রোজিনা(৩৫) এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাদের বাচাতে সুরভীর দাদি মাসুদা বেগম এগিয়ে গেলে ৩ জনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পরেন। স্বজন ও এলাকাবাসী তাদের তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেণ। মেয়ে সুরভীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো খবর