ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১১৩৫ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের অর্থ তুলে দিয়েছেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়।
সাখাওয়াত হোসেন খান জানান, ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে সরকার।
“পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই নগরবাসী একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশে বসবাস করতে পারছেন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সরকার সবসময় তাদের পাশে রয়েছে।”
ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নাসিক প্রশাসক বলেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ঈদে…