1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলের শুভেচ্ছা - ZTV Online
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলের শুভেচ্ছা

জেডটিভি অনলাইন
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জন করায় সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গত ১৮ মে ২০২৬ তারিখে আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্যপদ অর্জন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার সদস্যপদ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এখন থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির একজন সদস্য। একই সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ উপলক্ষে বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আরো খবর