1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
না ফেরার দেশে বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক - ZTV Online
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

না ফেরার দেশে বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক

জেডটিভি অনলাইন
  • প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২০ জুন) সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে।

ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্রীড়াচক্রের (ঢাকা আবাহনী লিমিটেড) প্রথম ফুটবল অধিনায়ক এবং হকি অধিনায়ক ছিলেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন আবদুস সাদেক।

ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে ১৯৭৭ সালে আবাহনীর প্রধান প্রশিক্ষকের দায়িত্ব নেন তিনি। দায়িত্ব নিয়েই গড়েন ইতিহাস। তার অধীনে ওই মৌসুমে কোনো ম্যাচেই হারেনি আবাহনী। তিনটি ম্যাচ ড্র ছাড়া বাকি সবগুলোতেই জয় পায় দলটি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আবাহনী। স্বাধীন বাংলাদেশে এটিই ছিল কোনো দলের প্রথম অপরাজিত লিগ শিরোপা জয়।

প্রশিক্ষকের দায়িত্ব ছাড়ার পর ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আবদুস সাদেক। ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার উদ্যোগ ও প্রচেষ্টায় ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়া কাপ হকি টুর্নামেন্ট।

১৯৭৭-৭৮ মৌসুমে প্রথমবারের মতো জাতীয় হকি দল গঠিত হলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন আবদুস সাদেক। ওই সিরিজে বাংলাদেশ একটি ম্যাচে জয়, একটি ম্যাচে ড্র এবং একটি ম্যাচে পরাজয় বরণ করে।

এরপর ১৯৭৮ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেয়। সেই আসরে জাতীয় হকি দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন আবদুস সাদেক।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়া অঙ্গনে। তার অবদান ক্রীড়াপ্রেমীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আরো খবর