1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
যৌন নিপীড়ন নির্মূল কমিশন গঠনের দাবি জানাল - ছাত্র ফেডারেশন - ZTV Online
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

যৌন নিপীড়ন নির্মূল কমিশন গঠনের দাবি জানাল – ছাত্র ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ‘যৌন নিপীড়ন নির্মূল কমিশন’ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।

বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে আহ্বায়ক মৌমিতা নূর বলেন, সমাজে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। যথাযথ বিচার নিশ্চিত না হওয়ায় একের পর এক ভয়াবহ ঘটনা ঘটছে। শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার ঘটনা এবং পরবর্তীতে রামিসা হত্যাকাণ্ড একই ধারাবাহিকতার ফল। তিনি বলেন, ধর্ষণ ও সহিংসতা রোধে শুধু বিচার নয়, রাষ্ট্রীয়ভাবে সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা এবং দীর্ঘমেয়াদি কর্মসূচি প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রশাসনের ধীরগতির কারণে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এ অবস্থায় একটি ‘যৌন নিপীড়ন নির্মূল কমিশন’ গঠন করে সার্বিকভাবে সমস্যার সমাধানে কাজ করার দাবি জানান তিনি।

অন্যদিকে সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, একটি ৭ বছরের শিশুকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরো খবর