1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রী চাপ: যানজট নেই, আছে অতিরিক্ত ভাড়া - ZTV Online
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রী চাপ: যানজট নেই, আছে অতিরিক্ত ভাড়া

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

তীব্র যানজট এড়াতে মহাসড়কে শতাধিক পুলিশ সদস্য যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।

হাইওয়ে পুলিশের সঙ্গে জেলা পুলিশ ও জেলা প্রশাসন থেকে আনসার সদস্যরাও কাজ করছেন। একইসঙ্গে মহাসড়কে নিরাপত্তার স্বার্থে বিজিবি, ব়্যাব ও পুলিশের সদস্যদের নিরাপত্তা টহল রয়েছে বলে জানান ওসি শামীম শেখ।

এ পুলিশ কর্মকর্তা বলেন, দীর্ঘ সরকারি ছুটি থাকার কারণে অনেকে সুবিধাজনক সময়ে শহর ছাড়ছেন। তারপরও ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও তা দীর্ঘ যানজট তৈরি করছে না। তাছাড়া, ঢাকা-সিলেট মহাসড়কের কয়েকটি স্থানে ছোট-বড় গর্ত ছিল, যা যথাসম্ভব ‘ফিল আপ’ করায় যানজটের শঙ্কা থাকলেও তা কমে এসেছে।

তবে কোথাও যানবাহন বিকল হলে কিংবা দুর্ঘটনা ঘটলে যানজট তৈরির শঙ্কা রয়েছে বলে জানান তিনি। তবে, দ্রুততার সঙ্গে তা সমাধানের প্রস্তুতিও রয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

সকাল থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। দক্ষিণাঞ্চলমুখী যানবাহনের কাউন্টারে বেশি ভিড় দেখা গেছে। তাদের কেউ কেউ অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ করেছেন।

এছাড়া, ঢাকার বাস টার্মিনাল থেকে কাঙ্খিত বাস ছেড়ে আসতেও অতিরিক্ত সময় নিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

কুমিল্লা-চাঁদপুর-হাজীগঞ্জ রুটের পদ্মা পরিবহনের টিকিট বিক্রেতা রহমতুল্লাহ বলেন, “সকাল থেকেই যাত্রীর চাপ বাড়ছে। বিশেষ করে পরিবার নিয়ে গ্রামের বাড়ি ফিরছেন অনেকে। দুপুরের পর কাউন্টারগুলোতে আরও বেশি ভিড় হবে বলে ধারণা করছি।”

চাঁদপুরগামী যাত্রী জাকির হোসেন জানান, তিনি সকাল থেকে পদ্মা পরিবহনের কাউন্টারে অপেক্ষা করছেন কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাস পাননি। তিনি অভিযোগ করে বলেন, “আমি প্রায় এক ঘণ্টা ধরে কাউন্টারে বসে আছি, এখনও গাড়ি আসেনি। সাধারণ সময়ে যে ভাড়া ২৫০ টাকা, এখন সেটাই ৪৫০ টাকা নেওয়া হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হচ্ছে।”

আরো খবর