1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির - ZTV Online
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার ২৫ মে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর ও সিটি করপোরেশন এলাকার বেশ কয়েকটি পশুর হাট পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: রায়হান কবির ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, নির্ধারিত হাসিলের অতিরিক্ত অর্থ আদায় রোধ এবং সড়কে পশু বিক্রি করে যানজট সৃষ্টির বিষয়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট। তবে চানমারী ও ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ হাটে মূল সড়কে গরুর অবস্থান পাওয়ায় হাট কর্তৃপক্ষ ও বিক্রেতাদের সতর্ক করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। কোনো হাটে নির্ধারিত হাসিলের অতিরিক্ত টাকা আদায়, জাল নোটের লেনদেন বা চাঁদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সড়কে পশু রেখে যানজট সৃষ্টি করলে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন, ভেটেরিনারি মেডিকেল টিম ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জানান, “ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী, ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে হাটে আসতে পারেন এবং কোরবানির পশু কিনতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন সার্বক্ষণিক মাঠে থাকবে।”

পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, ম্যাজিস্ট্রেট, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর