1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু - ZTV Online
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে আবু ছিদ্দিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ী মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু ছিদ্দিক এলাকার মৃত আছমত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ছিদ্দিক বিকেলে নিজের বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বাড়ির উঠানে কাজ করার সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর