বিরোধী দল হওয়ার মত যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামায়াত পারফেক্ট।
গণঅধিকার পরিষদ ত্যাগ করে আসা বিএনপি নেতা রাশেদ খান বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সরকারের পার্ট হয়ে তাদের লোকজন ব্যবসা বাণিজ্য করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো পরবে— এই পর্যন্তই তাদের রাজনীতি হওয়া উচিত। এর বাইরে গেলেই জামায়াত খেই হারিয়ে ফেলবে। কারণ তাদের হীনমন্যতা আছে। সেটি হলো ৭১। ৭১ কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগোতে দেবে না।’