1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
কাল নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ - ZTV Online
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

কাল নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসন। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হবে। ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমিসেবা ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার মূল লক্ষ্য হলো ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের সেবার মানোন্নয়ন এবং দ্রুত সেবা নিশ্চিত করা।”

তিনি জানান, আগামী ১৯ মে সকালে খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণে মেলার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

আরো খবর