1. 064d01fccb26@google.com : 064d01fccb26 :
  2. 44f3224b1611@google.com : 44f3224b1611 :
  3. 61198379da61@nx.invalid : 61198379da61 :
  4. adminlinp1sH@wp2shell.invalid : adminlinp1sH :
  5. bot@local.invalid : Service Bot :
  6. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  7. Nx_a0d99c2896ca@nx.invalid : Nx_a0d99c2896ca :
  8. Nx_c54b2c7441c1@nx.invalid : Nx_c54b2c7441c1 :
  9. Nx_fa68af457111@nx.invalid : Nx_fa68af457111 :
  10. seomanager2026@mail.com : seomanager2026 :
  11. locatesuid23@gmail.com : upgrades :
  12. ztvonlineow@hotmail.com : uqwepopi :
  13. ztvonlineht@hotmail.com : uwlayowx :
  14. kod3cc@gmail.com : WhoAdminKnows :
  15. wordpress_1873cc40cb32@wordpress.com : wordpress_1873cc40cb32 :
  16. wordpress_735fe4bb51de@wordpress.com : wordpress_735fe4bb51de :
  17. wordpress_a7a05bb094be@wordpress.com : wordpress_a7a05bb094be :
  18. wp2_c0e282@wp2shell.invalid : wp2_c0e282 :
  19. wp2_c64868ed8a74@wp2shell.invalid : wp2_c64868ed8a74 :
  20. ztvonlinezf@hotmail.com : xumaslil :
  21. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
শো-ডাউনে আলোচনায় তানভীর আহম্মেদ, সরগরম ফতুল্লা কৃষক দলের সম্মেলন - ZTV Online
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শো-ডাউনে আলোচনায় তানভীর আহম্মেদ, সরগরম ফতুল্লা কৃষক দলের সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ফতুল্লা থানা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনকে সফল করতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহম্মেদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও বিশাল একটি মিছিল। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এ মিছিল সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ফতুল্লা ডি.আই.টি. মাঠে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিতে দুপুর থেকেই কাশীপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে বিকেল ৩টার দিকে মো. তানভীর আহম্মেদের নেতৃত্বে সবাই একত্রিত হয়ে পঞ্চবটী হয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্মেলনস্থলের উদ্দেশ্যে রওনা দেন।

মিছিলজুড়ে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং কৃষক দলের বিভিন্ন নেতার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। ব্যান্ড পার্টির সুর, স্লোগান এবং নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিলটি সম্মেলনস্থলে পৌঁছালে কেন্দ্রীয় কৃষক দলের নেতৃবৃন্দ, জেলা বিএনপি, স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত নেতাকর্মীদের শৃঙ্খলাবোধ ও ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করেন। দলীয় নেতাকর্মীদের মতে, মো. তানভীর আহম্মেদের নেতৃত্বে এই বিশাল অংশগ্রহণ ফতুল্লা থানা কৃষক দলের সাংগঠনিক সক্ষমতা ও ঐক্যের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে প্রতীয়মান হয়েছে।

আরো খবর