1. 064d01fccb26@google.com : 064d01fccb26 :
  2. 44f3224b1611@google.com : 44f3224b1611 :
  3. 61198379da61@nx.invalid : 61198379da61 :
  4. adminlinp1sH@wp2shell.invalid : adminlinp1sH :
  5. bot@local.invalid : Service Bot :
  6. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  7. Nx_a0d99c2896ca@nx.invalid : Nx_a0d99c2896ca :
  8. Nx_c54b2c7441c1@nx.invalid : Nx_c54b2c7441c1 :
  9. Nx_fa68af457111@nx.invalid : Nx_fa68af457111 :
  10. seomanager2026@mail.com : seomanager2026 :
  11. locatesuid23@gmail.com : upgrades :
  12. ztvonlineow@hotmail.com : uqwepopi :
  13. ztvonlineht@hotmail.com : uwlayowx :
  14. kod3cc@gmail.com : WhoAdminKnows :
  15. wordpress_1873cc40cb32@wordpress.com : wordpress_1873cc40cb32 :
  16. wordpress_735fe4bb51de@wordpress.com : wordpress_735fe4bb51de :
  17. wordpress_a7a05bb094be@wordpress.com : wordpress_a7a05bb094be :
  18. wp2_c0e282@wp2shell.invalid : wp2_c0e282 :
  19. wp2_c64868ed8a74@wp2shell.invalid : wp2_c64868ed8a74 :
  20. ztvonlinezf@hotmail.com : xumaslil :
  21. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
ফতুল্লা কৃষক দলের সম্মেলনে কাউসার-আরিফের নেতৃত্বে জনস্রোত, নজর কাড়ল বিশাল মিছিল - ZTV Online
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ফতুল্লা কৃষক দলের সম্মেলনে কাউসার-আরিফের নেতৃত্বে জনস্রোত, নজর কাড়ল বিশাল মিছিল

আনোয়ার হোসেন সজীব
  • প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ফতুল্লা থানা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে শক্তিশালী উপস্থিতি জানান দিয়েছেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাউসার উল আলমমো. আইয়ুব খান আরিফ। তাদের নেতৃত্বে আয়োজিত বিশাল মিছিল সম্মেলনস্থলে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ফতুল্লা ডি.আই.টি. মাঠে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিতে দুপুর থেকেই এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী বনানী সিনেমা হলের সামনে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন। পরে সবাই একত্রিত হয়ে ব্যান্ড পার্টির তালে সুশৃঙ্খল ও বর্ণাঢ্য মিছিল নিয়ে সম্মেলনস্থলের উদ্দেশ্যে রওনা দেন।

মিছিলজুড়ে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং কৃষক দলের বিভিন্ন নেতার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। স্লোগানে মুখরিত পুরো পরিবেশে নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

সম্মেলনস্থলে পৌঁছালে কেন্দ্রীয় কৃষক দলের নেতৃবৃন্দ, জেলা বিএনপি, স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা মিছিলটির শৃঙ্খলা ও ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করেন। আয়োজকদের দাবি, কাউসার উল আলম ও মো. আইয়ুব খান আরিফের নেতৃত্বে এই অংশগ্রহণ সম্মেলনের অন্যতম আকর্ষণে পরিণত হয় এবং ফতুল্লা থানা কৃষক দলের সাংগঠনিক শক্তির প্রতিফলন ঘটায়।

আরো খবর