1. 064d01fccb26@google.com : 064d01fccb26 :
  2. 44f3224b1611@google.com : 44f3224b1611 :
  3. 61198379da61@nx.invalid : 61198379da61 :
  4. adminlinp1sH@wp2shell.invalid : adminlinp1sH :
  5. bot@local.invalid : Service Bot :
  6. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  7. Nx_a0d99c2896ca@nx.invalid : Nx_a0d99c2896ca :
  8. Nx_c54b2c7441c1@nx.invalid : Nx_c54b2c7441c1 :
  9. Nx_fa68af457111@nx.invalid : Nx_fa68af457111 :
  10. seomanager2026@mail.com : seomanager2026 :
  11. locatesuid23@gmail.com : upgrades :
  12. ztvonlineow@hotmail.com : uqwepopi :
  13. ztvonlineht@hotmail.com : uwlayowx :
  14. kod3cc@gmail.com : WhoAdminKnows :
  15. wordpress_1873cc40cb32@wordpress.com : wordpress_1873cc40cb32 :
  16. wordpress_735fe4bb51de@wordpress.com : wordpress_735fe4bb51de :
  17. wordpress_a7a05bb094be@wordpress.com : wordpress_a7a05bb094be :
  18. wp2_c0e282@wp2shell.invalid : wp2_c0e282 :
  19. wp2_c64868ed8a74@wp2shell.invalid : wp2_c64868ed8a74 :
  20. ztvonlinezf@hotmail.com : xumaslil :
  21. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
উচ্ছ্বাস-উদ্দীপনায় সম্পন্ন হলো হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর শিক্ষার্থী মিলনমেলা - ZTV Online
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

উচ্ছ্বাস-উদ্দীপনায় সম্পন্ন হলো হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর শিক্ষার্থী মিলনমেলা

শেখ জাকির আহমদ
  • প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার ঐতিহ্যবাহী হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের অর্জন, সাফল্য ও গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের সুবর্ণ জয়ন্তী ও মিলনমেলা শনিবার (২৫ জুলাই) আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়। সকাল থেকে শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও আয়োজকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমদ হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনতি বসাক, নুরুল হক দুলাল, কামাল হোসেন, জাকির মাহমুদ খান, সৈয়দ হুমায়ুন জাকির মিলন, আফরোজা সুলতানা রনি এবং মো. ওসমান।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরে ভেন্যুর উদ্দেশ্যে রওনা হয়ে অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পাশাপাশি বিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় নৃত্যানুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ গান ও কৌতুক পরিবেশনা। পরে মধ্যাহ্নভোজ, বিভিন্ন রাইড ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা আনন্দঘন সময় কাটায়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বন্ধু, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে এমন আয়োজন তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিদ্যালয়ের বাইরে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

আয়োজকরা জানান, বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বিদ্যালয়ের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরো খবর