1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
নারায়ণগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত, আহতদের চিকিৎসা ও বিচারের দাবি - ZTV Online
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, আহতদের চিকিৎসা ও বিচারের দাবি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

​পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহফুজ খান, মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম, মহানগর সদস্য সচিব জহুরুল ইসলাম এবং মুখ্য সংগঠক সিফাত দেওয়ানসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

​শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আত্মত্যাগ ও ছাত্র-জনতার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু দুঃখের বিষয়, এক বছর পার হলেও অনেক আহত ব্যক্তি আজও পূর্ণাঙ্গ চিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় সহায়তা পাননি। এমনকি বহু আহতের নাম এখনো সরকারি এমআইএস ও গেজেটভুক্ত হয়নি। অন্যদিকে শহীদ পরিবারগুলোও এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।
​নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই ত্যাগ ও ন্যায়বিচারের প্রতীক। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের কাছে প্রত্যাশা, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দ্রুত এই মানবিক ও জাতীয় দায়িত্ব পালন করা হবে। শহীদদের রক্ত যেন বৃথা না যায় এবং আহতদের আর্তনাদ যেন রাষ্ট্রের বিবেককে নাড়া দেয়।

​শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো খবর