বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

মশিউর রহমান রনি ও অ্যাডভোকেট আলমগীরের সহযোগিতায় জার্সিসহ ক্রীড়া সামগ্রী পেল মুসলিমনগর কে.এম. উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলায় অংশগ্রহণকারী দল

শেখ জাকির আহমদ
  • সর্বশেষ সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর হাজী আব্দুল কাদের কাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর একটি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে জার্সি ও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। দলের জন্য ১৬ সেট জার্সি, ১৬ জোড়া বোর্ড জুতা, ১৬টি শর্ট প্যান্ট, একটি ফুটবলসহ প্রয়োজনীয় অন্যান্য ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে এবি সাবলিমেশন। পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. মাহমুদুল হক আলমগীর।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. ইব্রাহিম, বিপিএড শিক্ষক ও দলের দায়িত্বপ্রাপ্ত মো. মতিউর রহমান এবং আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

মশিউর রহমান রনি ও অ্যাডভোকেট এস.এম. মাহমুদুল হক আলমগীরের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান প্রধান, একই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরদার, ছাত্রনেতা লিওন মাহমুদ আকাশ এবং এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা আরাফাতসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য প্রতিটি এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ ও সুস্থ ক্রীড়া পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে নতুন জার্সি ও ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সরঞ্জাম হাতে পাওয়ার পর শিক্ষার্থীরা নতুন জার্সি পরিধান করে আনন্দ প্রকাশ করেন। তারা আসন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মুসলিমনগর হাজী আব্দুল কাদের কাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় দলের খেলোয়াড়রা হলেন— বিজয়, রনি রাইসুল ইসলাম, আব্দুল হামিদ, চাই শি প্রু মারমা, উহ্লা চিং, রাতুল, তানভীর, সা সৈনু মারমা, হ্লানু মং মারমা, সিফাত হাওলাদার, ইউসুফ, মোহাম্মদ রফিকুল ইসলাম, রিফাত, আব্দুল কাইয়ুম, মং কাই চিং ও আশিক।
প্রত্যাশা, নতুন জার্সি ও নতুন উদ্যম নিয়ে মাঠে নামা বিদ্যালয়ের তরুণ ফুটবলাররা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ নিজেদের সেরাটা তুলে ধরে বিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে।
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই—মাঠে ফিরুক তরুণ প্রজন্ম, গড়ে উঠুক সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত