গত ১১ আগষ্ট মঙ্গলবার গভীর রাতে ঢাকা ধামরাই থানা ইসলামপুর এলাকার বংশি নদীর মধ্যে নঙ্গর করা একটি ড্রেজারে প্রায় ১২ থেকে ১৫ জনের মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ট্রলার যুগে এসে ড্রেজারে থাকা কর্মচারীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় ডাকাত দল ড্রেজারে থাকা মূল্যবান ব্যাটারী, ওয়েলডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, বৈদ্যুতিক তার, নগদ টাকা সহ দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
২০ আগষ্ট সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান জানান, ঘটনাটি অত্যান্ত গুরুত্ব সহকারে ধামরাই থানায় মামলা রুজু করার পর ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় ধামরাই থানা পুলিশ দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে, বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান শনাক্ত করে।
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার সাথে জড়িত আন্তজেলা ৬ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় মাটির নিচ থেকে দেশী পাইপগান, কাটার, রাম দা, হাসুয়া, রযাত, ক্রেকার সহ বিপুল পরিমান অস্ত্র লুট হওয়া মালামাল উদ্ধার করে।
ধামরাই থানা সুত্রে জানা যায়, আসামীদের মধ্যে ফতুল্লা ধর্মগঞ্জ এলাকার রুহুল মেম্বারের ছেলে আবির হাসান ওরফে আন্না রয়েছে।