রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন সজীব
  • সর্বশেষ সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ফতুল্লা উত্তর নরসিংপুর জিন্নাতুন নেছা বালক বালিকা ক্যাডেট মাদরাসার প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর শুক্রবার বাদ আসর থেকে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মাদরাসা মাঠে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মৎসজীবি দলের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক দানবীর মোঃ এইচ এম হোসেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দানবীর মোঃ শামীম হোছাইন, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ শরীফ বেপারী, মোঃ আল আমিন।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা আলমগীর হোসাইন বিপ্লবী।

প্রধান আকর্ষনছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিধ, হযরত মাওলানা পীরজাদা আবদুর সাত্তার নেছারী,

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মুফতি সাইফুল্লাহ, হযরত মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী, আলহাজ্ব হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজী সহ ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত পেশ করেন। সার্বিক তত্বাবধানে ছিলেন মাদরাসার প্রিন্সিপাল মোঃ সোহেল, মোঃ বাদল হোসেন। মাহফিল পরিচালনা করেন মোঃ সিয়াম আহম্মেদ ও কবি এম আর সেলিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত