সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সন্ত্রাসবিরোধী অভিযানে সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ-তাঁতী লীগের দুই নেতা আটক

নিজস্ব ডেস্ক
  • সর্বশেষ সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪ কতবার পড়া হয়েছে:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন সাবেক ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৩৫) এবং ৬ নম্বর ওয়ার্ড তাঁতী লীগের প্রচার সম্পাদক রাজিবুল ইসলাম রাজা (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. তারেক সুমনের নেতৃত্বে একটি দল বন্দর থানার সোনাকান্দা কিল্লা মসজিদের সামনে থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করে। তিনি সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর বটতলা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

একই সময়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. নাজমুল ইসলাম ও এসআই মো. সালেকুজ্জামানের নেতৃত্বে আরেকটি দল সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে রাজিবুল ইসলাম রাজাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার রফিকুল ইসলাম রকির ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত