1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
মুন্সীগঞ্জে মুক্তারপুর সেতুতে মোটর সাইকেল দূর্ঘটনায় সায়র ও অমি নিহত - ZTV Online
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে মুক্তারপুর সেতুতে মোটর সাইকেল দূর্ঘটনায় সায়র ও অমি নিহত

শেখ জাকির আহমদ
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২০৭৫ বার পড়া হয়েছে
Sayor News By ZTV Online

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতুর (৬ষ্ঠ চীন মৈত্রী সেতু) উপর একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটর সাইকেলটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা খায়।

তাতে মোটর সাইকেলের দুই আরোহী আজমুল হোসেন সায়র (১৮) ও ওমি (২০)  ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার দুপুর ১টার সময়ে মুক্তারপুর সেতুতে এ ঘটনাটি ঘটে।

মৃত সায়র নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের শাসন গাঁও গ্রামের হাজী আসলাম এর পুত্র,  সায়র মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে অর্ধ্যায়নরত ছিলেন। ও ওমি মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা গ্রামের আলমাস কাজি’র পুত্র বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সায়র ও ওমি মোটর সাইকেল যোগে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে আসার পথে মুক্তারপুর সেতুর উপর উঠে। এসময় সেতুর উপর একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডান পাশের রেলিংয়ে ধাক্কা খায়। এরপর তারা দুজন ছিটকে পড়ে যায়। তাতে মাথায় আঘাতে ঘটনাস্থলেই সায়র নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ওমিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর সেও মারা যায়।

আরো খবর