1. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  2. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
আইজিএ প্রকল্প ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম ও ফোল্ডার বিতরণ - ZTV Online
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আইজিএ প্রকল্প ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম ও ফোল্ডার বিতরণ

জেডটিভি অনলাইন
  • প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩
  • ৮০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের উদ্দ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে প্রিন্স ইন্সটিটিউট অফ মেডিকেল টেকনোলজি এন্ড হাসপাতাল লিঃ এর বাস্তবায়নে এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নারায়নগঞ্জ জেলায় জাকির কম্পিউটার সেন্টার মহিলাদের বিনামূল্যে আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষন প্রকল্পে কম্পিউটার অফিস এপ্লিকেশন ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের  ৬০ টি ক্লাস এর উদ্বোধন করেন মাহাবুবুল আলম।

জাকির কম্পিউটার সেন্টারে  মঙ্গলবার (২ ই মে) সকাল ১০:০০ টায় ৫ম ব্যাচ ও দুপুর ২:০০ টায় ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এই সময় শতভাগ শিক্ষার্থীর উপস্থিতিতে আইজিএ ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন করেন জেলা উপ পরিচালক মাহাবুবুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ। সেই সাথে আরো উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার কো-অর্ডিনেটর  ইঞ্জিনিয়ার জাকির আহমদ, পরিচালক ও প্রশিক্ষক মরিয়ম আক্তার মিতু এবং কায়েস আকন্দ।

বাংলাদেশ সরকারের উদ্দ্যোগে ৬৪ টি জেলায় প্রতি ব্যাচে ৩০ জন করে নারী কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হচ্ছে। এ ব্যাপারকে সাধুবাদ জানায় শিক্ষার্থীদের অভিভাবকেরা। তারা জানায়, মহিলাদের এই ফ্রি প্রশিক্ষনের ফলে তারা উদ্দ্যোক্তা হতে পারবে। এবং দেশ ও জাতির কল্যানে তারা ভবিষ্যতে কাজে আসবে।

আরো খবর